1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 3, 2026, 5:12 am
Title :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : Wednesday, September 2, 2026
  • 5 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে বুধবার (২ অক্টোবর) রংমহল টাওয়ারস্থ সমিতির কার্যালয়ে প্রার্থীদের স্ব স্ব পদে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসরণ করে ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সভাপতি পদে মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র সহ-সভাপতি পদে মদন মোহন কর্মকার, কোষাধ্যক্ষ পদে আরুণ রায়।
এছাড়াও মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল করিম মল্লিক, বরুন বনিক ও স্বপন কর্মকার, সাধারণ সম্পাদক পদে নির্মল কুমার রায় ও রতন দে, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পদে ইয়াসিন সুমন ও সুহেল আহমদ এবং জয়েন্ট সেক্রেটারি পদে সেলিম আহমদ, লক্ষন ঘোষ, আজমল আহমদ ও প্রদীপ রায়, মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছালা উদ্দীন, বিরেন চক্রবর্তী, শেখ মোহাম্মদ আলমগীর, সুব্রত দাশ, মোস্তাফিজুর রহমান জাকির, সমরেন্দ্র সিংহ, আব্দুল মতিন, মোহাম্মদ বেল্লাল হোসেন, সন্জিত কর্মকার, কার্তিক দত্ত, মনির আহমদ, প্রকাশ রায়, দেলোয়ার হোসেন সুহেল, শামীম আহমদ, বিপ্লব কর্মকার, সুয়েব আহমদ, আব্দুল মতিন, আব্দুল আউয়াল।
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের কর্মকর্তাবৃন্দ হলেন, চেয়ারম্যান আনোয়ার হোসেন (সাবেক সহ-সভাপতি, বাজুস কেন্দ্রীয় কমিটি), সদস্য তানভীর রহমান (ডিরেক্টর, বাজুস কেন্দ্রীয় কমিটি), সদস্য আনিসুর রহমান লাবু (সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং)। নির্বাচন আপিল বোর্ডের কর্মকর্তাবৃন্দরা হলেন, চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন (সাবেক সাধারণ সম্পাদক, বাজুস কেন্দ্রীয় কমিটি), সদস্য ইকবাল উদ্দিন মজুমদার (সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং), সদস্য মোঃ আরিফুজ্জামান (সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং)। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!