1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 18, 2026, 5:25 pm
Title :
ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

  • Update Time : Saturday, October 17, 2026
  • 11 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুটি দুর্ঘটনায় তিনজন মারা যান। নিহত অপর ২ জনের মধ্যে একজন নারী ও একজস পুরুষ বলে জানা গেছে। এসব দুর্ঘটনায় আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

নিহত শিশুর নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট থানার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।

জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আয়াসসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়াসকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ দায়িত্বে থাকা এসআই আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। এ ঘটনায় হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কয়েকজন পর্যটক। শনিবার একটি বাসে করে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে কাদায় পড়ে যায় এবং বাসের যাত্রীরা হতাহত হন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!