1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 29, 2026, 5:18 am
Title :
তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: দেশব্যাপী বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

  • Update Time : Friday, August 28, 2026
  • 6 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :::  সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসার চাপায় রীতিমত পিষ্ট হয়ে যায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেল।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ব্যস্ততম এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

Manual5 Ad Code

খবর পেয়ে স্থানীয় জনতা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বড় ধরনের হতাহত না থাকলেও এই ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!