1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 29, 2026, 5:17 am
Title :
তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: দেশব্যাপী বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

  • Update Time : Friday, August 28, 2026
  • 5 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই। বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, বিবেককে জাগ্রত করে এবং তাকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় অভ্র প্রকাশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের দ্বিতীয় তলায় অভ্র সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তাঁর জীবনসঙ্গীনি সাজেদা বেগম উপস্থিত ছিলেন।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী লেখাপড়ার পাশাপাশি মননশীল ও সৃজনশীল গ্রন্থ পাঠের অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, বই কেবল তথ্য ও জ্ঞান দেয় না, মানুষের সঙ্গে মানুষের, অতীতের সঙ্গে বর্তমানের এবং একটি প্রজন্মের সঙ্গে আরেকটি প্রজন্মের সেতুবন্ধন তৈরি করে। একটি ভালো বই নীরবে একজন মানুষের চিন্তা ও জীবনবোধে পরিবর্তন আনতে পারে। বই পাঠের মধ্য দিয়ে মানুষ অন্যের জীবন, অনুভূতি ও অভিজ্ঞতাকে জানতে শেখে; ফলে তার মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক বোধ তৈরি হয়।

Manual4 Ad Code

তিনি বলেন, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে বই পড়ার অভ্যাস নানা কারণে কমে যাচ্ছে। অথচ একটি আলোকিত ও সংস্কৃতিমনস্ক সমাজ বিনির্মাণে বইয়ের প্রয়োজন আরও বেড়েছে। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে শুধু পরীক্ষামুখী শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের হাতে ভালো বই তুলে দিতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বই পড়ার প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও শৈশব কৈশরের অনেক স্মৃতিচারণ করেন তিনি। এই শহর থেকে আইনের পথের অভিযাত্রার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, কবি, অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিনিয়র আইনজীবী দয়াল চন্দ্র দাশ, লেখক ও রবীন্দ্রগবেষক মিহিরকান্তি চৌধুরী, অধ্যাপক ও লেখক স্বপন নাথ, আইনজীবী ও লেখক বিধুভূষন ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হিমাংশু রঞ্জন দাশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান লেখক প্রণবকান্তি দেব, লেখক রণদীপম বসু, অনলাইন সিলেট-এর সম্পাদক আবদুল হক মামুন প্রমুখ।

অনুষ্ঠানে অভ্র প্রকাশনের প্রধান নির্বাহী ও গবেষক অপূর্ব শর্মা প্রধান অতিথিসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাতে বই তুলে দেন লেখকরা।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!