1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 28, 2026, 5:32 am
Title :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান

  • Update Time : Thursday, August 27, 2026
  • 8 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তিনি সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে পৌঁছালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ স্বাগত জানান।

কার্যালয় পরিদর্শনকালে নাসিম হোসাইন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং তাদের সুপ্ত প্রতিভার ভূয়সী প্রশংসা করেন।

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস এর সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নূর, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামছু, জিডিএফ সভাপতি প্রমেশ দত্ত।

স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ এর নির্বাহী সদস্য মাহমুদুল হক জাবেদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ সদস্য পার্থ সারথি দত্ত, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সদস্য স্বপন আহমদ, জিডিএফ এর হিসাব রক্ষক মোঃ শাহজাহান, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, শিক্ষিকা স্বরূপা বেগম, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, অভিভাবক সীমা বেগম, রোকেয়া বেগম, রেহানা বেগম, শিক্ষার্থী অহনা বেগম, খাদিজাতুল কুবরা সিফা, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুঁই রানী দাস, মারিয়াম বিনতে আরিফ, তাসকিয়া জান্নাত ইশা, ফাইজান আহমদ হাফিজ প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ ইসমাইল খানের পক্ষ থেকে অনুবাদসহ পবিত্র কুরআন মজিদ প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ব্রেইল ভাষায় মানপত্র পাঠ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং আমাদের সম্পদ। আজ তাদের অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা দেখে আমি অভিভূত ও মুগ্ধ হয়েছি। শারীরিক সীমাবদ্ধতা যে মেধা ও প্রতিভাকে আটকে রাখতে পারে না, এরা তার উজ্জ্বল প্রমাণ। এই কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এবং তাদের জন্য একটি বৈষম্যহীন ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

Manual2 Ad Code

তিনি দেশের সামাজিক উন্নয়নে বিশেষ চাহিদাসম্পন্নদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, “একটি রাষ্ট্রকে প্রকৃত অর্থে উন্নত করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে এগোতে হবে। আমাদের রাজনৈতিক দল কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, বরং এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রমেও সবসময় পাশে থাকবে। তিনি বলেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও সিলেটের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও শিক্ষার জন্য যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

Manual3 Ad Code

তিনি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের যেকোনো প্রয়োজনে, তাদের শিক্ষা ও কল্যাণের যেকোনো উদ্যোগে আমরা অতীতেও মহানগর বিএনপি পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!