1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 26, 2026, 5:56 am
Title :
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎

  • Update Time : Tuesday, August 25, 2026
  • 5 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

‎মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এদিকে, টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম। আজ দিনের শুরুতে স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমেছে। এর আগের দিনই তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল মূল্যবান ধাতুটির দাম।

আর বাজুসের ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

‎নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‎বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

Manual2 Ad Code

‎এর আগে, সবশেষ গত শনিবার (২২ আগস্ট) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

‎এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়।

‎এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

বিশ্ববাজারে কমেছে দাম: এদিকে, টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমেছে। এর আগের দিনই তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল মূল্যবান ধাতুটির দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্পট গোল্ডের দাম কমে যায়। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৬ ডলারে অবস্থান করে।

‎বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামে এই পতন সাময়িক হতে পারে। মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এখনো শক্তিশালী রয়েছে। আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোরের ধারণা, দাম কিছুটা কমলে নতুন করে ক্রেতারা বাজারে প্রবেশ করতে পারেন। এতে স্বর্ণের দাম ধীরে ধীরে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ডলারের নতুন প্রতিরোধস্তরে পৌঁছাতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!