1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 24, 2026, 10:02 pm
Title :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

  • Update Time : Monday, August 24, 2026
  • 7 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আদম সন্তান হিসেবে এবং মুমিন-মুসলিম হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মুমিনগণ পরস্পর ভাই ভাই। ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি ইসলামের সৌন্দর্যের অনন্য দিক। ঐক্যের মূল ভিত্তি হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তথা তাওহীদ। বিবাদ-বিসংবাদ ও অনৈক্যের বিষয়ে আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন। ইসলামের দৃষ্টিতে পরস্পরের কলহ-বিবাদে লিপ্ত হওয়া নিষিদ্ধ। ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজন ত্যাগের মানসিকতা ও উদারতা। যুগে যুগে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু অনৈক্য কখনোই গ্রহণযোগ্য ছিল না।

Manual1 Ad Code

তিনি সোমবার (২৪ আগস্ট) দুপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ দশকের অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে জালালাবাদ থানাধিন একাধিক মাদরাসার শিক্ষক, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতীবদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual7 Ad Code

উলামা বিভাগ জালালাবাদ থানার সভাপতি মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় এবং সেক্রেটারি মাওলানা শওকত আলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা আবুল খায়ের ও মাওলানা ফয়জুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, নবী-রাসুলদের উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা ও কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা জাতির সামনে তুলে ধরতে হবে।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, মতপার্থক্যের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা সময়ের একান্ত প্রত্যাশা। বিভেদের দেয়াল ভেঙে দিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখলে বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। মানুষকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান জানাতে হবে। সঠিক পথে এগিয়ে যেতে উলামায়ে কেরামকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!