1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 24, 2026, 10:01 pm
Title :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • Update Time : Monday, August 24, 2026
  • 7 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে এবার নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হতা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে সিলেটের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে শাহাব উদ্দিনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে জানা

Manual5 Ad Code

রাতেইশোহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Manual2 Ad Code

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার ভা্ই এসে বলেন, আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথেসাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তা ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহবুদ্দিন। এক ছেলে ফ্রান্সে থকেন।

শাহবদ্দিনের স্ত্রী জানান, কারো সাথেই শাহবুদ্দিনের কোন বিরাধ নেই।

Manual3 Ad Code

ব্যবসায়ীকে হত্যার তথ্য নিশ্চিত করে সিলেটের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সোমবার সকালে বলেন, এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি।

আর সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। খেন কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। আপাতত আর কোন আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এরআগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে বাসার ভেতরে স্বপরিবারে এক ব্যবসাী খুন হন। ওইদি সককাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!