1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 20, 2026, 10:43 am
Title :
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ রাষ্ট্রপতি নির্বাচন : সংসদে ভোটগ্রহণ শুরু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৩৯ রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ: আব্দুল কাইয়ুম চৌধুরী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ

  • Update Time : Wednesday, August 19, 2026
  • 100 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দলের যেকোনো ক্রান্তিলগ্নে কিংবা আন্দোলনে-সংগ্রামে, বিএনপি ও তার অন্যান্য সকল অঙ্গ সংগঠন যেখানে কিছুটা পিছিয়ে পড়েছে বা ব্যর্থতার মুখে পড়েছে, স্বেচ্ছাসেবক দল ঠিক সেখান থেকেই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ৪৬ বছরের বিশেষ দিনে আমাদের সেই প্রত্যাশা থাকবে, আগামী দিনগুলোতেও তারা একইভাবে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমাদের নেতা, ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ধাবিত হচ্ছে। একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর নেতৃত্বই এখন দেশের মানুষের একমাত্র ভরসা। এই পথচলায় বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে হিংসা-বিদ্বেষ ভুলে একযোগে মাঠে কাজ করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এরআগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজের গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাজপথের যেকোনো ত্যাগ স্বীকারে স্বেচ্ছাসেবক দল অতীতেও কখনো পিছপা হয়নি এবং আগামীতেও হবে না। তিনি উল্লেখ করেন যে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন লস্কর।

Manual1 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশাবলিই আমাদের মূল শক্তি। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের সেবায় ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও জাতীয়তাবাদী আন্দোলনকে ত্বরান্বিত করতে যেকোনো কঠিন নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে।

বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, আবু সালেহ মো: তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, কামরুল হাসান, আবুল কালাম সাহেদ।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন, সদস্য দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোঃ সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, মেহেদি হাসান সপু, রায়হান উদ্দিন রাজু, জিয়াউর রহমান, ইকবাল হুসেন, মোঃ সামাদ হুসেন, সেলিম মিয়া, ইবনে জাহান তানভীর, শামীম আহমদ চৌধুরী, হুসেন খান ইমাদ, সোবহান আজাদ, আব্দুস সালাম, মোঃ সালাউদ্দিন, কাউছার আহমদ রকি, থানা নেতৃবৃন্দের মধ্যে কোতোয়ালী থানার আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হুসেন আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, শাহপরান থানার আহবায়ক নুরুল হক মাসুম, সদস্য সচিব সুলেমান খাঁ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, সদস্য সচিব এম.এ.হাসান সাগর, জালালাবাদ থানা আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল রানা, দক্ষিণ সুরমা থানা আহবায়ক হুসেন আহমদ রুহুল, সদস্য সচিব মুন্না ঘোষ, মোগলাবাজার থানা আহবায়ক হুসেন আহমদ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!