1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 19, 2026, 10:58 am
Title :
বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা

সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

  • Update Time : Tuesday, August 18, 2026
  • 12 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে মহানড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে সিলেট-ঢাকা মহাসেকে স্লিপার বাস পরিচালনাকারী ৫ টি পরিবহনকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের সতর্ক করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।

অর্থদন্ড প্রদানের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ সিলেটটুডেকে বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোন অনুমোদন নেই। অবৈধভাবে বিভিন্ন কোম্পানী স্লিপার বাস চালাচ্ছে।

Manual3 Ad Code

তিনি বলেন, আজকে প্রথমদিনের অভিযান হওয়ায় ৫ টি প্রতিষ্ঠানকে কেবল জরিমানা ও সতর্ক করা হয়েছে। আগামীতেও তারা বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ ও মামলা করাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Manual4 Ad Code

বিআরটিএ সূত্রে জানা যায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে এসব পরিবহন ডাবল ডেকার স্লিপার বাসে পরিণত করে মহাসড়কে চলাচল করছ। এসব গড়ির চেসিস, ইঞ্জিন আর বডিও সাধারণ বাসের। এসব অনুমোদনহীন স্লিপার বাস ঝুঁকি বাড়াচ্ছে সিলেট-ঢাকা মহাসড়কে।

Manual7 Ad Code

গত ৭ আগস্ট শুক্রবার সকালে এই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিলো ডাবল ডেকার স্লিপার বাস। এই দুর্ঘটনার পরা আলোচনায় এসেছে সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে। এরপর মঙ্গলবার শুরু হয় অভিযান।

Manual5 Ad Code

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, স্লিপার বাস বলে সড়কে যেগুলো চলাচল করে এগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরী বা ঝুঁকিপূর্ণ মূহূর্তে এসব গাড়ি ভারসাম্য রাখতে পারে না। একারণে দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!