1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 19, 2026, 10:59 am
Title :
বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

  • Update Time : Tuesday, August 18, 2026
  • 9 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। পূবালী ব্যাংক পিএলসি, পাঠানটুলা শাখা সিলেটের আয়োজনে মদিনা মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই বিশেষ প্রচারণামূলক ক্যাম্পেইন চলবে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত।

Manual4 Ad Code

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: রুহুল আমিন।

Manual6 Ad Code

এসময় তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের সুফল, গ্রাহক নিরাপত্তা ও সহজ পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্রেতারা অতি সহজেই নগদ টাকা ছাড়াই কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, সিলেট পশ্চিম ও আঞ্চলিক কার্যালয়ের এসপিও গোলাম দস্তগীর, টুকেরবাজার শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, জালালপুর শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, পাঠানটুলা শাখার ব্যবস্থাপক এসপিও উত্তম চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিসার মো: জালাল উদ্দিন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসা সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমান, ব্যবসায়ী হাবিবুর রহমান সহ পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা, মদিনা মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই প্রচারণায় ব্যবসায়ীদের বাংলা কিউআর সেবার আওতায় আনা এবং সাধারণ ক্রেতাদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!