1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 1:13 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত

  • Update Time : Monday, August 17, 2026
  • 138 Time View

Manual6 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে আয়োজিত এই মেধাভিত্তিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

Manual8 Ad Code

পুসাগ-এর সভাপতি রুবেল আহমদ (রাহী)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’র উপদেষ্টা বিল্লাল আহমদ, সাবেক সভাপতি ফাহিম মোনায়েম, সহ-সভাপতি আলী ফারহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাসুম প্রমুখ।
এ সময় পুসাগ-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে মেধা বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পুসাগ-এর এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের অলিম্পিয়াড গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মাঝে যৌক্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনন্য ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে দক্ষ নাগরিক গড়ে তুলতে গণিত চর্চার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে রুবেল আহমদ (রাহী) অলিম্পিয়াড সফল করতে উপদেষ্টা, সহযোগী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনেও গোয়াইনঘাটের শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা অন্বেষণে পুসাগ-এর পক্ষ থেকে এমন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!