1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 18, 2026, 11:12 am
Title :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Monday, August 17, 2026
  • 8 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট ::: “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক এক জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোয়াইনঘাটের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের যৌথ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, দুর্নীতি কেবল একটি সামাজিক ব্যাধিই নয়, এটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। কেবল আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এখন থেকেই সততা ও নৈতিকতার আদর্শে জীবন গড়তে হবে। অভাব মানুষকে সাময়িক সংকটে ফেলতে পারে, কিন্তু সীমাহীন লোভই মানুষকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দেয়। আজকের বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি প্রমাণ করেছে যে, লোভ বর্জন করলেই একটি দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন সম্ভব।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। অত্যন্ত যুক্তিপূর্ণ ও তথ্যসমৃদ্ধ এই প্রতিযোগিতায় বিতার্কিকরা তাদের ক্ষুরধার যুক্তির মাধ্যমে “অভাব নয়, বরং সীমাহীন লোভই যে দুর্নীতির মূল উৎস”-তা চমৎকারভাবে ফুটিয়ে তোলে।
প্রতিযোগিতায় দুর্দান্ত বাকপটুতা ও যুক্তির লড়াইয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে মনসুর মহসিন ডৌবাড়ি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!