1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 14, 2026, 5:32 pm
Title :
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটে নাবিন রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সংবর্ধনা ও জরুরি সভা গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি হলেন শাহ সুহেল সিলেটে ট্রিপল মার্ডার: যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ গোয়াইনঘাটের বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাপড় কাটার টেবিল থেকে গোল্ডেন জিপিএ-৫, নাঈমের স্বপ্ন ডাক্তার হওয়া

সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত

  • Update Time : Friday, August 14, 2026
  • 6 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত ওই যুবক ফয়েজ আহমদ (২৮) কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।

জানা যায়, জাফলংগামী পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) জৈন্তাপুর উপজেলার উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদ, চালকসহ আরও ২-৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!