1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 2:18 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

সিলেটে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভা ও বৃক্ষরোপণ-গাছের চারা বিতরণ

  • Update Time : Thursday, August 13, 2026
  • 264 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অভিঘাত মোকাবেলা এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিলেটে বিশেষ আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামাজিক সংগঠন ‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী সদস্য আলী আহসান হাবিবের পরিচলানয়,

Manual7 Ad Code

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী। তিসি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতি তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে। এই সংকট থেকে আমাদের প্রিয় ধরিত্রীকে রক্ষা করতে অধিক হারে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটির সঠিক যত্ন নেয়, তবে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সজীব ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারব।” সামাজিক উন্নয়নে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির এ ধরনের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Manual8 Ad Code

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (সিলেট এডিপি)-এর ভারপ্রাপ্ত ম্যানেজার অশেষ রেমা, প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান, চিলেকোঠা প্রকাশনার প্রধান সম্পাদক নেছার আহমদ জামাল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এবং বিশিষ্ট সমাজসেবী ও শালিস ব্যক্তিত্ব এখলাছুর রহমান।উমদার পাড়া জামে মসজিদের মোতাওল্লী আতাউর রহমান, সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি শারমিন কবির, সংস্থার যুব ও ক্রীড়া সম্পাদক সদরুল ইসলাম নাছিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেজিয়া বেগম, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

​ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা কেবল সরকারের একার দায়িত্ব নয়, এতে যুবসমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার এই আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে আমাদের সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন। পরবর্তীতে অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!