1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 11, 2026, 10:41 am
Title :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

  • Update Time : Tuesday, August 11, 2026
  • 2 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার। ফল প্রকাশের এক দিন আগে রোববার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের কাজী রেজা (১৬)। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা।

Manual3 Ad Code

ফলাফলে দেখা যায়, বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়। তবে নিজের সেই কাঙ্ক্ষিত ফলাফল আর জানা হলো না তার। ফল প্রকাশের এক দিন আগে সে মারা যায়।

Manual6 Ad Code

কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে রেজা। পরে তার মৃত্যু হয়। সন্ধ্যায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Manual1 Ad Code

রেজার ফলাফল জানার পর প্রিয় সন্তানকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে। আনন্দের মুহূর্তটি পরিণত হয় গভীর শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা।

Manual4 Ad Code

কাজী রেজার বিদ্যালয়ের পরিচালক এম শামসুদ্দিন বলেন, মেধাবী ছাত্র ছিল কাজী রেজা। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!