1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 11, 2026, 10:41 am
Title :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ

  • Update Time : Tuesday, August 11, 2026
  • 10 Time View

Manual2 Ad Code

পর্তুগাল প্রতিনিধি ::: ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে গত রবিবার (৯ অগস্ট) রাজধানী লিসবনের বাংলাদেশী রেস্তরাঁয় এক বর্ণাঢ্য “বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল-এর উদ্যোগে স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মিলনমেলা সম্পন্ন হয়।

Manual7 Ad Code

আয়োজনের শুরুতেই পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। নৈশভোজের পাশাপাশি আয়োজন করা হয় এক জমকালো প্রীতি সন্ধ্যার, যেখানে প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও স্মৃতিকাতরতায় মেতে ওঠেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত হয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রণি মোহাম্মদ বলেন, “পর্তুগালে বিশেষ করে সিলেটের বাসিন্দাদের মধ্যে যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ রয়েছে, তা সত্যিই অনুকরণীয়। আমরা চাই, এই ঐক্যের চেতনা শুধু সিলেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়ুক। দল-মত ও অঞ্চলভেদ ভুলে সবাই যদি ঐক্যবদ্ধভাবে বসবাস করি এবং একে অপরের পাশে দাঁড়াই, তাহলে পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি আরও শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও সুসংগঠিত হিসেবে প্রতিষ্ঠিত হবে।
”সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সুদূর পর্তুগালে নিজেদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও একতা ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ। আগামীতেও বিশ্বনাথের প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকা এবং নিজেদের মধ্যকার এই সুদৃঢ় বন্ধন বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হাসিব, মাসুম আহমেদ, শামীম আহমেদ, লিটন আহমেদ, রাবেল আহমেদ জালাল উদ্দিন, আবুল বসর ,হারুনুর রসিদ, কাওছার আহমেদ, হাবিবুর রহমান, আলামিন,মাসুম আহমেদ, শানুর মিয়া ,আকমল হোসেন, এনামুল হক, সুমন, রাহিম, শহিদুল্লাহ ,রফিক আহমেদ ,খসরু মিয়া , ছাড়াও পর্তুগালে বসবাস করা বিশ্বনাথের প্রবাসী বাংলাদেশীরা

Manual1 Ad Code

নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। পর্তুগালে বসবাসরত বিশ্বনাথী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিনি-বিশ্বনাথের আমেজ তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!