1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 11:54 am
Title :
সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই

শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ

  • Update Time : Saturday, August 1, 2026
  • 201 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) ও বালু উত্তোলনের ৫টি মেশিন জব্দ করা হয়েছে।

গত ​শুক্রবার (৩১ জুলাই ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

​উপজেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

Manual1 Ad Code

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে আলিসার কুল এলাকায় অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, ১টি ভ্যাকু-এক্সক্যাভেটর মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত চক্রের সদস্যরা দ্রুত সটকে পড়ায় কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি।

​ঘটনাস্থলে কোনো অভিযুক্ত না পাওয়ায় ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর ও মাটি কাটার মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে উক্ত এলাকায় কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জনস্বার্থে স্থানীয় জনতার সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

​জব্দকৃত বালু ও যন্ত্রাংশ পরবর্তীতে বিধি মোতাবেক প্রকাশ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Manual2 Ad Code

​অভিযান শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!