1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 5, 2026, 4:33 pm
Title :
সাংবাদিক আক্রান্তের ঘটনাসহ সিলেটে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা প্রেসক্লাবের উদ্বেগ শ্রীপুরে টাস্কফোর্সের অভিযানে ২৫০০ ঘনফুট পাথর জব্দ সিলেট নগরীতে ৬টায় বন্ধ হলো দোকানপাট তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র উদ্যোগে ‘এআই’প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিয়ে আইসিটি সেমিনার কোমলমতি শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে: সৈয়দ সারোয়ার রেজা দাম বাড়ানোর পরও সিলেটে নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি সিলিন্ডার জ্বালানির কারণে শিল্পে উৎপাদন কমবে না : সিলেটে শিল্প ও বাণিজ্য মন্ত্রী-মুক্তাদির বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন খন্দকার আব্দুল মুক্তাদির ৮নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২৩ মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা

শ্রীপুরে টাস্কফোর্সের অভিযানে ২৫০০ ঘনফুট পাথর জব্দ

  • Update Time : Sunday, April 5, 2026
  • 5 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় শনিবার (৪ এপ্রিল) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স। অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।

শনিবার সকালে পরিচালিত এই টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব সংবাদমাধ্যমকে বলেন “পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে আমাদের এই টাস্কফোর্সের অভিযান নিয়মিত কার্যক্রমের একটি অংশ। শ্রীপুর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সংবাদের ভিত্তিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ২৫০০ ঘনফুট পাথর জব্দ করতে সক্ষম হয়েছি। যারা আইন অমান্য করে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে এবং অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।”

Manual8 Ad Code

সরকারি বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত সিন্ডিকেট শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

Manual6 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!