1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 19, 2026, 8:36 pm
Title :
মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল

মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

  • Update Time : Thursday, March 19, 2026
  • 4 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। বিশেষ করে আমাদের প্রিয় সিলেট নগরীকে পরিষ্কার রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক ও মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি যুবসমাজকে এ ধরনের জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বুধবার (১৮ মার্চ) সিলেটের সোবহানীঘাট এলাকার প্রধান সড়ক ও আশপাশের এলাকায় মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা-এর উদ্যোগে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সোবহানীঘাট পয়েন্ট থেকে এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মৌবন এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী হাবিব আহমদ চৌধুরী সেলু, ফজলুর রহমান, সোলেমান আলী, মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ ফাহিম, নারায়ার পুরকায়স্থ জনি, জয়নাল আবেদীন, শেখ ইমতিয়াজ আহমদ জুনেদ, সৈয়দ শামীম, শেখ তাসমিম আহমদ শুভ, তৌহিদুল ইসলাম, মোশাররফ রহমান আসিক, ১৫নং ওয়ার্ড সচিব জয়নুল ইসলাম তপু, রিয়াজুল ইসলাম রাজু, রুহেল আহমদ সহ মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!