1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:31 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

  • Update Time : Saturday, January 17, 2026
  • 161 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ দলদলি চা-বাগানের চা শ্রমিকদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন এসোসিয়েশন সিলেট অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদারের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামালী, টুকের বাজার ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, দলদলী চা বাগানের সভাপতি মিন্টু দাস, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট সম্পাদক সাহানা জাফরীন রোজি, জেলা কমিশনার রোকশানা আক্তার তুলি, কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, আঞ্চলিক কমিটির সদস্য শিপ্রা দেব, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরা, গাইডার শরীফা বেগম, আঞ্চলিক রেঞ্জার কমিটির চেয়ারম্যান উম্মে হাবিবা সুমি। এছাড়াও সরকারি অগ্রগামী বালিকা উচ্চি বিদ্যালয় ও কলেজ, ইউমেন্স মডেল কলেজ সিলেট, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ ও বনরথী মুক্ত রেঞ্জার ইউনিট সিলেটের শিক্ষার্থী সহ রেঞ্জার, গাইড ও গাইডারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বাবলী পুরকায়স্থ বলেন, গাইডাররা শুধু একটি সংগঠনের সদস্য নন, তারা মানবতার দূত। দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে, বন্যা, ঘূর্ণিঝড়, শীত বা মহামারির সময়, গাইডাররা মানুষের পাশে দাঁড়ান। নিঃস্বার্থভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল ব্রত। সমাজ গঠনে, বিশেষ করে নারী ও কিশোরীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিতে গার্ল গাইডস আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!