1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:37 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

  • Update Time : Saturday, January 17, 2026
  • 150 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি শনিবার নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স’র আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আলোচনা বলেন, নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশে বিএনপি সবাইকে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে সংলাপে অংশ গ্রহণ করেন চেয়ারম্যান এ.এস.এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা এবং শায়লা শোয়েব শান্তা রিফাতারা খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আইর ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, শিক্ষক তাহিয়া সিদ্দিকা, এনআরবি ইনভেস্টোর পলি ইসলাম, সমাজ সেবক মাসুমা চৌধুরী রুমি প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!