1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 24, 2026, 9:02 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

সিলেট কলিঘাটে শ্রমজীবি মানুষের সাথে মতবিনিময় সভায়-খন্দকার মুক্তাদির

  • Update Time : Saturday, November 15, 2025
  • 91 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবি ও কর্মজীবী নারীদের জন্য একটি বিশেষ পরিকল্পনার গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় মূলত শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় কি ভাবে কাজ করবো আমরা তার সম্পন্ন নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে।
তিনি বলেছেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করণে বিএনপি কাজ করবে। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার দূরকরণে কাজ করবো সবাই ঐক্যবদ্ধভাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।
তিনি শনিবার (১৫ নভেম্বর) কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থা, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতি, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেট ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে ও নাজির হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির নাছির মিয়া, আল আমিন মোল্লাহ, মো. মুজাহেল, কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থার বাহার মিয়া, মো. সেন্টু মিয়া, লিটন আহমদ, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ সংস্থার সিজান আহমদ, রাসেল আহমদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেটের আইনুদ্দিন, মাহমুদ হোসেন ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি মনির হোসেন, সেলিম রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!