1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 24, 2026, 8:56 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি-আরিফুল হক চৌধুরী

  • Update Time : Saturday, November 15, 2025
  • 89 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :::বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি বিএনপির সাথে প্রায় ৪৭ বছর ধরে আছি। কোনদিনও বিএনপির সিদ্ধান্তের বাইরে আমি যাইনি। দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি। কারণ বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি। খনিজ সম্পদে ভরপুর এই এলাকার মানুষ উন্নয়ন এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত।
আমি আসার আগে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলে এসেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সার্বিকভাবে এই এলাকার চিত্র বদলে যাবে।
শনিবার গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী নির্বাচনী আলোচনা, পথসভা, গণসংযোগ ও প্রচারনাকালে তিনি একথাগুলো বলেন।
এছাড়াও গোয়াইনঘাট উপজেলায় একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন আরিফুল হক চৌধুরী।
এর আগে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনে উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ আহমদ এবং সদস্য আলীম উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, তোয়াক্কুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য সাহেদ মেম্বার, যুবদল আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামান, তাঁতী দলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানি, যুগ্ম আহবায়ক নির্মল কুমার দে মনি, ৫নং পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছির আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা মহিল দলের মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেছা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জিয়া সাংস্কৃতি দলের সভাপতি আবুল হোসেন, মহানগের সদস্য সুলেমান আহমদ।
এছাড়াও দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণাকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সিলেট জেলা শ্রমিকদের সভাপতি সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, সিলেট জেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ হারুন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, মো. ইমতিয়ার হোসেন আরাফাত, আতাউল গনি উমন, ফয়েজ আহমদ, একরাম হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!