1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 25, 2026, 11:23 am
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে জাতির মুক্তি সনদ-আবুল কাহের চৌধুরী শামীম

  • Update Time : Friday, October 17, 2025
  • 106 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জাতীয়তাবাদী শক্তির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখনই জনগণকে জাগ্রত করতে হবে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কোনো দলের ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নয়, এটি হচ্ছে জাতির মুক্তি সনদ। এই ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে মাঠে-ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। আগামী নির্বাচনে বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করতে সিকারপুর নয়াবাজারে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়াড বিএনপি সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, ২নং চারখাই ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জামাল আহমদ চৌধুরী, ২নং চারখাই ইউনিয়ন যুগ্ম সম্পাদক বাবর আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম আলমগীর, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব এমরান আহমেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!