1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 25, 2026, 12:21 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

আগামী ২৪ অক্টোবর থেকে একজনের টিকেটে আরেকজনের ট্রেনভ্রমণ বন্ধ

  • Update Time : Friday, October 17, 2025
  • 96 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের টিকিটে আরেকজন ট্রেনে ভ্রমণ করা যাবে না। ট্রেন ভ্রমণের সময় যাত্রীর এনআইডি কার্ড সাথে রাখতে হবে।

সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজনীতিবিদ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক শেষে এমনটি জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেট রেল স্টেশনে টিকি কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে। এতে বেড়েছে কালোবাজারিও। অনলাইনে টিকিট ছাড়ার ৩/৪ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। যার বড় অংশই কালোবাজারিরা কিনে নেয় বলে অভিযোগ রয়েছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সিলেট রেলস্টেশন পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এরআগে গত রোববার সিলেটের সড়কে রেলপথসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

এরপর বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজনীতিবিদ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন জেলা প্রশাসক।

নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে রেলওয়েতে পরিবহন করতে হলে এনআইডি কার্ড সাথে থাকতে হবে। একজনের টিকেট অপরজন ব্যবহার করতে পারবেন না৷

তিনি বলেন, এতে প্রথমে কয়েকদিন হয়তো কিছু ভোগান্তি হবে। তবে টিকিট কালোবাজারি বন্ধে এছাড়া আর বিকল্প পথ নেই। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে টিকিট কালোবাজারিও বন্ধ হয়ে যাবে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং সিটি করপোরেশন, সড়ক, রেল ও বিমানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এসময় জেলা প্রশাসক আরও বলেন, নগরের হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির মাঠ পুরোপুরি প্রস্তুত। ১৮ অক্টোবর এই নগরের সড়ক ও ফুটপাতে হকারদের বসার শেষ দিন। ওই দিনের মধ্যে তারা লালদিঘির মাঠে চলে যেতে হবে। আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে শহরের সড়ক ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।

Manual1 Ad Code

সভায় ঘন ঘন বিমানের ভাড়া বৃদ্ধি, রেলের টিকেট সংকট ও কালোবাজারি বন্ধ, ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দ্রুততম সময়ে শেষ করার ব্যাপারে সংশ্লিষ্টদের ভূমিকা গ্রহণের দাবিসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পথে নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করে এর সমাধানকল্পে মতামত দেন উপস্থিত ব্যক্তিরা।

Manual4 Ad Code

এসময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেন, সিলেটের সাথে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বিশেষত যোগাযোগ ক্ষেত্রে সিলেট পিছিয়ে রয়েছে।

আগামীতে কোনো সিন্ডিকেটের হাতে যেন সিলেটের কোনো যাত্রী জিম্মি না হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!