1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:22 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ সম্পন্ন

  • Update Time : Wednesday, September 17, 2025
  • 104 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিমে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু শিক্ষা কেন্দ্র হিসেবে নয় চরিত্র গঠনের ক্ষেত্র হিসেবেও গ্রহণ করতে হবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরব রক্ষার দায়িত্ব এখন তোমাদের কাধে। প্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্মান করবে, জ্ঞানার্জনের প্রতি নিষ্ঠাবান থাকবে এবং নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকবে। মনে রেখো, শিক্ষা শুধু বইয়ের পৃষ্ঠা গলিয়ে জানা কোনো বিষয় নয়, বরং এটি একটি সার্বিক জীবনধারা , যা তোমাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে।আমরা সিনিয়ররা তোমাদের পাশে আছি, যেকোনো সমস্যায় আমরা তোমাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞতা তোমাদের চলার পথকে সহজ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। তোমাদের প্রতি আমার শেষ কথাটি হলো সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাও। সৎপথে থেকে কঠোর পরিশ্রম করো, নিষ্ঠার সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।তোমাদের আগামীর যাত্রা হোক সাফল্যমন্ডিত, তোমাদের প্রতিটি পদক্ষেপে আসুক অর্জন ও সমৃদ্ধি।
তিনি ১৭ সেপ্টেম্বর, বুধবার কানাইঘাট উপজেলার সড়কের বাজার ইউনাইটেড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সড়কের বাজার ইউনাইটেড কলেজের প্রিন্সিপাল ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাসের প্রভাষক মাওলানা অলিউর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ, শাহবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা বশির আহমদ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা মামুনুর রশিদ সহ প্রমূখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!