1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 5:07 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

মব সন্ত্রাস বন্ধ ও জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করুন: বাম গণতান্ত্রিক জোট

  • Update Time : Tuesday, September 16, 2025
  • 108 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: মব সন্ত্রাস বন্ধ, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

গত (১৫সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এর সভাপতিত্বে ও সিপিবির সদস্য মাশরুখ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলা কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি জেলা সাধারণ খায়রুল হাসান,বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু,চা শ্রমিক ঐক্যের অজিত রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ আহমদ, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুমিত রঞ্জন পিনাক প্রমূখ।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র উত্তোরণে পথে বাঁধা সৃষ্টি করতেই একটি মহল দেশে নৈরাজ্য-বিশৃঙ্খলা তৈরি করার অপপ্রয়াস চালাচ্ছে।পতিত ফ্যাসিবাদী শক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশি-বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি নানা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভন্ডুল করতে মব সন্ত্রাস ও নানা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।

বক্তারা মব সন্ত্রাস মাজার-খানকায় হামলা বন্ধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রব্যমূল্য কমানো,শ্রমজীবী মানুষের জীবনের সংকট দূর করা, চট্টগ্রাম বন্দর লীজ দেওয়ার চক্রান্ত বন্ধ কর; সাম্রাজ্যবাদী আধিপত্যের রুখে দাঁড়ানো,
দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা,প্রয়োজনীয় সংস্কার করে ঘোষিত সময়ে সুষ্ঠ- অংশগ্রহণমূলক-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!