1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 25, 2026, 6:21 am
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

রিকাবীবাজারে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের প্রচার মিছিল

  • Update Time : Tuesday, July 15, 2025
  • 381 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত দেশে নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থানের পথ চিরতরে বন্ধ করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটি ইতিবাচক ও মৌলিক পরিবর্তন এসেছে। কিন্তু এর মধ্যে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর কেউ কেউ অপরাজনীতি শুরু করেছেন। জাতিকে বিভক্ত করার মাধ্যমে ফাসিবাদী শক্তিকে পুনবার্সনের ষড়যন্ত্র করছেন। এর পরিনতি কারো জন্য মঙ্গলজনক হবেনা। নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেড়িয়ে এসে ইতিবাচক রাজনীতি শুরু করতে হবে। অন্যথায় তারাও ফ্যাসিস্টদের মতো জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নগরীর রিকাবিজাবারে আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি মঙ্গলবার বাদ আছর নগরীর রিকাবিবাজার পয়েন্ট থেকে প শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। মিছিলে কোতোয়ালী পশ্চিম থানার সকল ওয়ার্ড-ইউনিটের সর্বস্তরের জনশক্তি ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।

Manual7 Ad Code

কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-থানা নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ইফতেখার আহমেদ, মোয়াজ্জেম হোসেন, আব্দুল আলীম, আব্দুল হাকিম চৌধুরী, তাজুল ইসলাম ও হাফিজ নুর মোহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!