1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:51 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শুভ উদ্বোধন

  • Update Time : Tuesday, July 15, 2025
  • 508 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীতে অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন বৃহৎ প্রিন্টিং ও প্যাকেজিং প্রতিষ্ঠান হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘী নতুন মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটির হেড অফিসে দোয়া, ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এর চেয়ারম্যান আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিল্কো হোমস-এর ম্যানেজিং ডিরেক্টর ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক আহমদ মাহবুব ফেরদাউস, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি ও খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, ওরওয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুর রহমান, সিলেট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপ-এর চেয়ারম্যান বদরুল আলম মজনু, সিলেট মহানগর যুব জমিয়তের নেতা এম. বেলাল আহমদ চৌধুরী এল.এল.বি, বিএনপি নেতা সাব্বির আহমদ এবং যুবদল নেতা উসমান গণি, ল্যাপটপ ওয়ার্ল্ড সিলেটের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসাইন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সিলেটে এ ধরনের আধুনিক ও পূর্ণাঙ্গ প্রিন্টিং ও প্যাকেজিং সেন্টার সময়ের দাবি ছিল। হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সেটি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা আরও বলেন, “প্রিন্ট মিডিয়া ও প্রকাশনার জগতে পেশাদার সেবা ও নৈতিক ব্যবসার দৃষ্টান্ত গড়বে হারামাইন। এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং সৎ ও পরিশ্রমী উদ্যোগের সফল বাস্তবায়ন।”
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা তাজুল ইসলাম হাসান।
হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এ রয়েছে উন্নতমানের ডাবল ডিমাই প্রেস মেশিন, বাই-কালার মেশিনসহ আধুনিক সকল সরঞ্জাম। বই, খাতা, পোস্টার, ব্যানার, প্যাকেট, কার্টন, লেবেল প্রভৃতি প্রিন্ট ও প্যাকেজিংয়ে এটি নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!