1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 28, 2026, 11:48 pm
Title :
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

  • Update Time : Wednesday, October 28, 2026
  • 9 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর রংমহল টাওয়ারে বাজুসের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ এর সভাপতিত্বে ও বাজুস সিলেট জেলা শাখার চেয়ারম্যান মাহবুবুর রহমান সওদাগরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মদন মোহন কর্মকার, ভাইস চেয়ারম্যান বরুণ কুমার বণিক ও আব্দুল করিম মল্লিক, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সুহেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি লক্ষণ ঘোষ, আজমল আহমদ ও প্রদীপ কুমার রায় এবং ট্রেজারার অরুণ কুমার রায়, নির্বাহী সদস্য মো. বেল্লাল হোসেন, বিপ্লব কর্মকার, প্রকাশ চন্দ্র রায়, মনির হোসেন, মো. মোস্তাফিজুর রহমান জাকির, মো. দেলোয়ার হোসেন সোহেল, শমেন্দ্র সিংহ, মো. ছালা উদ্দিন, কার্ত্তিক দত্ত, বীরেন্দ্র নাথ চক্রবর্তী, আব্দুল মতিন, শেখ মো. আলমগীর, মো. শামিম আহমদ, বিজয় কর্মকার ও সনজিত কর্মকার, নির্বাহী সচিব খালেদ আকন ও অফিস সচিব দেবাশীষ রায় প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বাজুস সিলেট জেলা শাখার জেনারেল সেক্রেটারি নির্মল কুমার রায়ের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাজুস সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!