1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 28, 2026, 8:30 am
Title :
সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক

  • Update Time : Tuesday, October 27, 2026
  • 9 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী সম্প্রতি শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শন করেছেন।সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়বাসীর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।

“খেলার মাঠ একটি নগরীর ফুসফুস এবং তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার প্রধান কেন্দ্র। আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার পাশাপাশি শহরের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ করা সিউকের অন্যতম অগ্রাধিকার।
এসময় কয়েস লোদী বলেন, শাহজালাল উপশহর খেলার মাঠের বর্তমান অবস্থা পরিলক্ষিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট মতামত নেওয়া হয়েছে। মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে তুলতে এবং এলাকার কিশোর-যুবকদের সুবিধার্থে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই পরিবেশ ও খেলাধুলার পরিবেশ ক্ষুন্ন হতে দেওয়া হবে না।”

Manual3 Ad Code

পরিদর্শনকালে এলাকার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোর্তুজা আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল তারেক, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুন, পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রুবেল, ২২ নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ওজি মোহাম্মদ কাওসার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুক রাসেল ও সুমেল আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম সাহেদ, সহ-দপ্তর সম্পাদক স্বপন আহমেদ, শাহপরাণ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসিব আহমদ, উপশহর পুডিং ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

Manual8 Ad Code

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!