1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 26, 2026, 9:15 am

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২

  • Update Time : Monday, October 26, 2026
  • 7 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

Manual1 Ad Code

ডিএমপি জানায়, গতকাল রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।

অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় ডিএমপি।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!