1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 26, 2026, 8:26 am

জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি

  • Update Time : Sunday, October 25, 2026
  • 8 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তে তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজিবি জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রবিবার (২৫ অক্টোবর) পর্যন্ত ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করে।

ঠেলে পাঠাতে চাওয়া ব্যক্তিদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয়ও রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Manual5 Ad Code

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল-সংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি তা প্রতিহত করে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!