1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 20, 2026, 7:40 am
Title :
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল

  • Update Time : Monday, October 19, 2026
  • 8 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের দক্ষিণসুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম সতীপীঠ ‘শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান” সংলগ্ন দুর্গা মন্দিরে মহাসমারোহে এ পূজো অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

পীঠস্থান পরিচালনা কমিটির আয়োজনে এ দিনে কুমারী মাতা রুপে পূজিত হন ৭ বছর বয়সী কুমারী মাতা সানন্দা চক্রবর্তী। কুমারী পূজা উপলক্ষ্যে সোমবার সকাল থেকেই অনুষ্ঠানস্থল ছিল লোকে লোকারণ্য। প্রচন্ড গরম উপেক্ষা করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে কুমারী মাতার দর্শন লাভের আশায় হাজারো পূণ্যার্থী এ সময় শিববাড়ি, জৈনপুর, চান্দাই সহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নেন। পূজো শুরুর আগে নানা আবরণ ও অলংকারে দেবীরুপী কুমারীকে নানা বস্ত্র ও প্রসাধনীতে সাজানো হয়। কপালে অংকিত হয় রক্তবর্ণা ‘ত্রিনয়ন’, মাথায় শ্বেতশুভ্র ফুলের মালা। গলায় রক্তজবার মালা পরিয়ে সকাল সাড়ে ১০টার দিকে কুমারীরুপী অন্নপূর্ণাকে দেবী আসনে বসানো হয়।

মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টুর পরিচালনায় কুমারী পূজা চলাকালে সার্বিকভাবে সহযোগিতা করেন সহ-সভাপতি নারায়ন চক্রবর্তী, বিজয় কুমার দেব বুলু, এডভোকেট চন্দন দাশ, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মিন্টু দাশ, যুগ্ম সম্পাদক প্রমথ দাশ, নিপেশ কান্ত দেব পিযুষ, সহ-সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র পাল, জয়দ্বীপ চক্রবর্তী, কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার কর, আইন সম্পাদক এডভোকেট হীরেন্দ্র নাথ বিশ্বাস রিটু, সাংগঠনিক সম্পাদক সুব্রত দেব লাভলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোজ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সহযোগী অধ্যাপক দীপু কুমার গোপ, প্রচার সম্পাদক পরিতোষ দেব পুলক, আপ্যায়ন সম্পাদক কার্তিক ঘোষ, সহ-আপ্যায়ন সম্পাদক কাঞ্চন পাল, দপ্তর সম্পাদক নয়ন দাস, শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দেব, সদস্য সুমন্ত ভট্টাচার্য্য, সহযোগী অধ্যাপক প্রদীপ বর্ধণ, এডভোকেট সুদীপ বৈদ্য, অমিত চৌধুরী, জনি চক্রবর্ত্তী, প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, দ্বীপক কুমার দাশ, ডা: নিখিল মালাকার, প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্র, রিমন ধর প্রমুখ।

Manual5 Ad Code

কুমারী পূজা চলাকালে পূজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মীনি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মীনি দিলারা মালিক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জৈনপুর, শিবগঞ্জ সহ এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এদিকে, আয়োজক কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু শান্তিপূর্ণভাবে এই পূজানুষ্ঠান সম্পন্ন হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual8 Ad Code

এসময় উলুধ্বণী ও শংখধ্বনীর মাধ্যমে পুরোহিত হরিনারায়ন চক্রবর্তী বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজোর মূল আনুষ্ঠানিকতা শুরু করেন। উপস্থিত পূণ্যার্থীবৃন্দের দেয়া দেবীদুর্গার জয়ধ্বনী, পূজোস্থলে তখন এক অন্যরকম মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। টানা ১ঘন্টা ৩০ মিনিট ধরে চলা পূজানুষ্ঠানে দেবীরুপী অন্নপূর্ণাকে মাতৃরুপে আরাধনা করে পরম তৃপ্তি নিয়ে ঘরে ফিরেন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!