1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 20, 2026, 5:39 am
Title :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

  • Update Time : Monday, October 19, 2026
  • 7 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ও পরিচালনা করা হয়।
কার্যক্রম চলাকালে যুবদল সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মশা নিধনে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে সোহেল আহমদ, বদু মিয়া, মোস্তাক আহমদ বাপ্পি, শিপলু আহমদ, হিসাম আহমদ সোহাগ, সমছু আহমদ, হাফিজ শামসুল ইসলাম, জনি আহমদ, ১১নং ওয়ার্ড সচিব ময়নুল হোসেন এবং সুপারভাইজার শাহাদত হোসেন নয়ন প্রমুখ। অভিযানকালে মসজিদের চারপাশ ও আশপাশের এলাকায় মশানাশক ওষুধ স্প্রে করা হয়।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!