1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 18, 2026, 8:35 pm
Title :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

  • Update Time : Sunday, October 18, 2026
  • 7 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

গত রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Manual6 Ad Code

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকার আনার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!