1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 18, 2026, 8:55 pm
Title :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা

  • Update Time : Saturday, October 17, 2026
  • 15 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: ‎‎সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী  মো. জৈনুদ্দিন বলেছেন, আমি নির্বাচিত হলে ১০ কেজি চাউলের জন্য ৫০০ টাকা খরচ করে ইউনিয়ন অফিস যেতে হবেনা। আমার পরিষদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরামর্শের মাধ্যমে এলাকায় বিতরণের ব্যবস্থা করব। যাতে মানুষের দুর্ভোগ লাগোভ হয় সময় এবং খরচ বাচে। তিনি আরো বলেন, আলিনগর থেকে ইউনিয়ন অফিসে সহজে যাতায়াতের জন্য দাবাদাকান্দি হয়ে একটি রাস্তার আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্নও বাস্তবায়ন করব   ইনশাআল্লাহ। তিনি সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামালকে স্মরণ করেন। তিনি বলেন আ ফ ম কামাল বেঁচে থাকলে চেয়ারম্যান নির্বাচনের জন্য আমাকে কষ্ট করতে হতো না। মো. জৈনুদ্দিন মতবিনিময় সভায় উল্লেখ করেন দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড বিশেষ করে রাস্তাঘাট ব্রীজ কালবার্ট পরিকল্পিত ভাবে করবেন।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক মেম্বার মাইজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সালিম উল্লাহ, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাইস্তা মিয়া, আব্দুস শুকুর, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন বলাই, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান বতুল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হবিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রইছ আলী, ৩ নং ওয়ার্ড বিএনপি’র উপদেষ্টা আব্দুল নুর, ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আসলম মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাদাত মিয়া, করম আলী, জইনুদ্দিন, ইদুল মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হক, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি বশির মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ঠান্ডা মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জামাল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ১নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি নাসির উদ্দিন,   সমাজসেবী নিখিল নম, যুবদল নেতা বাবুল মিয়া, ১ নং ওয়ার্ড যুবদল সহ- সাধারণ সম্পাদক ফেরোজ মিয়া, যুবদল নেতা  যুবদল নেতা সামসুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল আহমদ, ১ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি আলাউদ্দিন, ২ নং ওয়ার্ডের যুবদল নেতা নাসির উদ্দিন, ১ নং ওয়ার্ড সমাজসেবী আশিক মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব নাসির রহমান, ৮ নং ওয়ার্ড যুবদল নেতা সাব্বির আহমদ, যুবদল নেতা লুৎফর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!