1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 6, 2026, 12:37 am
Title :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে অতীতের কেউ ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, October 4, 2026
  • 11 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) চলমান কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী উপজেলার সার্বিক উন্নয়নে এনজিওগুলোকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Manual8 Ad Code

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সভায় এনজিও প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম, বার্ষিক কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগ তুলে ধরেন। বক্তারা শিক্ষা ও সামাজিক খাতের উন্নয়নে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!