1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 5, 2026, 11:47 pm
Title :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে অতীতের কেউ ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • Update Time : Sunday, October 4, 2026
  • 9 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

অভিযান টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্যের চালান ফেলে পালিয়ে যায়। যে কারণে পণ্যের সাথে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Manual5 Ad Code

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান। এ সময় ভারতীয় প্রসাধনী, জিরা, বাসমতি চাল, গাড়ির টায়ার, কম্বল, গরু, চকলেট, ফল, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

Manual3 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!