1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 19, 2026, 7:01 am
Title :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির

  • Update Time : Tuesday, September 1, 2026
  • 85 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচার উৎখাতের পর দেশের ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশের জনগণ আজ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী দিনে আমাদের মূল কাজ একটাই—সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।” তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

Manual3 Ad Code

গত ৫ই আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাই যুদ্ধের স্মৃতি উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, তরুণ, যুবক, গৃহিণী ও সর্বস্তরের মানুষের আত্মত্যাগে যে পরিবর্তন এসেছে, তার পেছনে রয়েছে বীর শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ। তিনি জুলাই যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

Manual4 Ad Code

সংক্ষিপ্ত সমাবেশ শেষে রেজিস্টারী মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকা হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!