1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 31, 2026, 6:03 am
Title :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • Update Time : Sunday, August 30, 2026
  • 9 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ৮ম ও ১০ম শ্রেণির ম্যাচ অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ১০ম শ্রেণিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৮ম শ্রেণির ফুটবল একাদশ।

Manual1 Ad Code

খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন ও যুবনেতা কুরবান আলী।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. আব্দুস শহিদ ও মো. রমজান আলী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। ফাইনাল ম্যাচ দেখতে বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!