1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 31, 2026, 6:07 am
Title :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া

  • Update Time : Sunday, August 30, 2026
  • 46 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডব্লিউএফবিওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি সংঘের (ডব্লিউএবি) আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় বাবৌযুপ সিলেট অঞ্চলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ কক্সবাজারের আলিগ্রো সুইটে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ১২৮তম অধিবেশনে পূর্ববর্তী সভার সিদ্ধান্তের আলোকে জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড-এর প্রস্তাবনায় এবং উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে উৎফল বড়ুয়াকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়।
উৎফল বড়ুয়া একজন মানবিক, সামাজিক ও নিবেদিতপ্রাণ সংগঠক। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট অঞ্চল প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। নতুন দায়িত্বে তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

Manual5 Ad Code

অধিবেশনের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। যুবনেতা সুমন বড়ুয়া বাপ্পীর উপস্থাপনায় ও বান্দরবান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুগতপ্রিয় বড়ুয়ার পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করার মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এতে সম্পাদকীয় ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। এতে বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান উদয়ন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু ,বান্দরবান শাখার সভাপতি সুচিত্রা তংচঙ্গা,ভাইস চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, নেতা রাহুলপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, করআইনজীবি বুলবুল বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, উখিয়া শাখার উপদেষ্টা অমৃত বড়ুয়া। অঞ্চল ও শাখার প্রতিবেদন পাঠ করেন- রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়া, ঊখিয়া শাখার সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, বান্দরবান শাখার হিতেষময় বড়ুয়া,চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, চন্দনাইশ শাখার আহবায়ক বিবেকানন্দ বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া কক্সবাজার শাখার সভাপতি শিপন বড়ুয়া, রামু শাখার অর্থ সম্পাদক জয় বড়ুয়া প্রমুখ

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!