1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 30, 2026, 6:15 am
Title :
শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৩৩ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : Saturday, August 29, 2026
  • 67 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে বৃক্ষমেলা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুরা।

Manual8 Ad Code

গত শুক্রবার ২৮ আগস্ট সিলেটে আয়োজিত বৃক্ষমেলায় এসএসসি ’৯১-এর বন্ধুরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরে সংগৃহীত চারা রোপণের মাধ্যমে তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বন্ধুরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।

Manual2 Ad Code

এসএসসি ’৯১-এর বন্ধুরা জানান, বৃক্ষমেলা থেকে সংগ্রহ করা চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় তাঁদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এসএসসি ’৯১-এর বন্ধুদের মধ্যে সাদ জাবেদ, মোহাম্মদ সানা উল্লাহ,শিব্বির আহমেদ,ইয়াকুব আলী মিন্টু (কেরানীগঞ্জ ঢাকা),মাসুদ আহমেদ ও উৎফল বড়ুয়া।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!