1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 12:21 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

  • Update Time : Thursday, August 27, 2026
  • 123 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ২৬ আগস্ট সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব অডিটোরিয়ামে সংগঠক শিপলু রাহাত ও গিয়াস সানির যৌথ সঞ্চালনায় সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম এর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

Manual3 Ad Code

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কবির আহমেদ সোহেল, সাংবাদিক ও সংগঠক উৎফল বড়ুয়া, লেখক, সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগ, গিয়াস সানি, আসাদুজ্জামান নুর, নজরুল ইসলাম, সোলেমান হুসেন চন্দু, ফারুক আহমেদ, মো. আবু ইউসুফ, সংগঠক সিদ্দিকা রুনা সুলতানা, সফিকুর রহমান, জিল্লুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, লিপি খানম, মুহিবুর রহমান চৌধুরী, আজিজুল ইসলাম, সাংবাদিক জুবের আহমেদ সার্জন ও শাহান উদ্দিন নাজু প্রমুখ।

সভায় মুখ্য আলোচক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন,সভায় নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা করেন। তিনি নিরাপদ যাতায়াত বাস্তবায়নে পরিষদের উদ্যোগের সফলতা কামনা করে সংগঠনটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ যাতায়াত কোনো বিলাসিতা নয়—এটি মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!