1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 27, 2026, 6:44 am
Title :
সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : Wednesday, August 26, 2026
  • 7 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের পুত্র।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দেব নামে ওই যুবক মোটর সাইকেলে করে হবিগঞ্জে রওয়ানা হলে পথিমধ্যে সুঘর সুপার ব্রিকফিল্ড এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়।

Manual2 Ad Code

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!