1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 26, 2026, 6:53 am
Title :
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল

  • Update Time : Tuesday, August 25, 2026
  • 6 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাষ্ট্র থেকে পরিবার-জীবনের সবক্ষেত্রেই রাসুলুল্লাহ (সাঃ) শ্রেষ্ঠ আদর্শ। তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ, রাষ্ট্রপ্রধান, সেনাপতি, প্রশাসক ও রাজনীতিবিদ। এসব ক্ষেত্রে তিনি অনন্য নজির রেখে গেছেন। একইভাবে পিতা, সন্তান, স্বামী, নানা কিংবা শ্বশুর হিসেবেও তিনি ছিলেন অনুকরণীয়। সততা, ওয়াদা রক্ষা, আমানত সংরক্ষণ, বিনয়, দানশীলতা, রহমদিলতা ও চারিত্রিক সৌন্দর্যের সব গুণে তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তাঁকে অনুসরণের মধ্যেই উম্মাহর প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার (২৫ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহেল আহমদ রুবেলের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা শাখার দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা শহর শাখার সভাপতি নোমান আহমদ ও কলেজ শাখার সাবেক সভাপতি এম কলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক এবং নবী-রাসুলদের সর্দার। তাঁর প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আল্লাহ তায়ালা তাঁর প্রতি বিশেষভাবে চারটি দায়িত্ব অর্পণ করেছেন। এগুলো হলো-তাঁর প্রতি ঈমান আনা, তাঁকে সম্মান করা, তাঁকে সাহায্য করা তথা যারা রাসুলকে ভালোবাসেন তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা, যারা রাসুলের বিরোধিতা করে তাদের সঙ্গে শত্রুতা করা এবং তাঁর প্রতি নাজিলকৃত কিতাব পবিত্র কুরআনের অনুসরণ করা।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) শুধু ধর্মীয় জীবনের পথপ্রদর্শক নন; বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও মানবিকতার প্রতিটি ক্ষেত্রে তাঁর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!