1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 26, 2026, 6:53 am
Title :
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী

  • Update Time : Tuesday, August 25, 2026
  • 5 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনাসহ সকল আসামিদের বিচারের স্বার্থে দেশে ফেরত চায় সরকার। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

Manual8 Ad Code

মন্ত্রী জানান, ফ্যাসিস্টদের সমর্থকেরা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজম প্রচার করছে, তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন— এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে।

Manual3 Ad Code

তথ্যমন্ত্রী বলেন, আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।

সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বাধাবিঘ্ন হোক—সরকারের তরফ থেকে এমন মানসিকতা নেই বলেও জানান তথ্যমন্ত্রী।

Manual5 Ad Code

কোথাও কোথাও কনসার্ট বন্ধ করা নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করল না, তা নয়। হয়তো নিরাপত্তা ইস্যু ছিল। বাংলাদেশে অনেক কনসার্ট হচ্ছে। বড় বড় কনসার্ট হচ্ছে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!