1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 1:22 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা

  • Update Time : Saturday, August 22, 2026
  • 130 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টে এক সভার আহবান করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ। ‎শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভার বিষয় জানানো হয়েছে।
‎
‎এতে বলা হয়েছে ​সিলেটের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত অধিকারসমূহ আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর উদ্যোগে স্থানীয় কোর্ট পয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। অত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখ সোমবার বিকাল ৩ টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
‎
​সভায় সিলেটের আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয় যে, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের উন্নয়নে নানামুখী বৈষম্য ও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের ন্যায্য ও জ্যান্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
‎​প্রতিবাদ সভায় উত্থাপিত ও বাস্তবায়নের দাবি জানানো প্রধান দাবিগুলো হলো:
‎১. বিদ্যুৎ সেক্টর: সিলেটে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং অবিলম্বে বন্ধ করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
‎২. বিমানবন্দর উন্নয়ন ও ফ্লাইট পরিচালনা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার, সৌদি আরবসহ বিশ্বের খ্যাতনামা ও সেরা এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার সুযোগ ও অনুমতি প্রদান করা।
‎৩. টার্মিনাল নির্মাণ কাজ: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজ দিবারাত্রি (২৪ ঘণ্টা) চালিয়ে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২০২৭ সালের মধ্যে শতভাগ সম্পন্ন করা।
‎৪. রেলপথ উন্নয়ন: সিলেট-আখাউড়া রেলপথ দ্রুত ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করা।
‎৫. মহাসড়ক উন্নয়ন: সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা।
‎​উক্ত প্রতিবাদ সভায় সিলেটের সকল পেশাজীবী, ছাত্র-জনতা, শ্রমিক, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের নেতৃবৃন্দ।
‎​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!