1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 1:55 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা

  • Update Time : Thursday, August 20, 2026
  • 121 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) মহানগরীতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’-এ অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

এ সময় হোটেলটির ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার তিতাস হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

ওই অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)কে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করা হয়েছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!